কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

কলারোয়ায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এর শাশুড়ি মরহুমা তাজকিরা হকের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। গত সোমবার সকাল ১১টায় কলারোয়া সরকারি কলেজ মাঠে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামসহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মরহুমা তাজকিরা হক গত রোববার সন্ধ্যায় কলারোয়া নিজস্ব বাসভবনে ইন্তিকাল করেন। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের ইউনিট সদস্য ছিলেন এবং কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মইনুল হকের সহধর্মিণী। জানাজা শেষে তার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।