মেহেরপুর জেলা সংবাদদাতা : মেহেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে সিভিস সার্জন। গত বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন এ কে এম আবু সাঈদ। আগামী ১৫ মার্চ দিনব্যাপী ১২-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো ঊপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় ভিটামিন এ এর প্রোয়োজনীয়তা ও করনীয় সম্পর্কে প্রেজেন্টেশন করেন ড ইনজামামুল হক (ইরন) ।

ঝালকাঠি : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার ঝালকাঠি সিভিল সার্জনের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবারের ক্যাম্পেইনে ঝালকাঠি জেলার চারটি উপজেলা ও দু’টি পৌর শহরে মোট ৮৭ হাজার ২১ জন শিশুকে ভিটামিস ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৪১৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৬ হাজার ৬০৮ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর : গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোঃ মাহমুদুল হাসান জানান, দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে আগামী ১৫ মার্চ ১দিনের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কে সফল করতে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

পঞ্চগড় সংবাদদাতা: আগামী ১৫ মার্চ পঞ্চগড়ে ১ লাখ ৬১ হাজার ১৫২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৮ হাজার ৪৩০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪২ হাজার ৭২২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এ জন্য এক হাজার ৭৬ টি কেন্দ্রে দুই হাজার ১৫২ জন স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক কাজ করবে

ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-১৫ মার্চ ২০২৫ বাস্তবায়নের লক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী। ভিটামিন ‘এ’ ক্যাপসুলের কার্যকারিতা এবং গুরুত্ব সম্পর্কে অবহিত করেন আবাসিক মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ কামর“জ্জামান নোবেল। বক্তব্য রাখেন, উপজেলা পঃপঃ কর্মকর্তা হাসান আরিফ বসুনিয়া ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।