রংপুর অফিস : রংপুর মহানগর ও জেলার ৮ উপজেলায় গতকাল সোমবার ২০ এপ্রিল থেকে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ২০ মে তারিখ পর্যন্ত এক মাস ব্যাপী। রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে গতকাল ২০ শে এপ্রিল সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন শিশুর মুখে হাম-রুবেলার টিকা দেয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্ধোধন করেন। এসময় রংপুর জেলা সিভিল সার্জন ডাক্তার শাহীন সুলতানা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এদিকে নগরীর রর্বাটসনগঞ্জ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকালে এই কর্মসূচীর উদ্বোধন কওেরন বিবাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম। এসময় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ গওসুল আজিম চৌধুরী এবং পুলিশের রেঞ্জ ডিাাইজি মোহাম্মদ আমিনুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। একই কর্মসুচীর আওতায় সকাল ৯ টায় রংপুর সিটি কর্পোরেশনের স্থায়ী টিকা দান কেন্দ্রে শিশুর মুখে হাম-রুবেলার টিকা দেয়ার কার্যক্রমের উদ্ধোধন করেন সিটি প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন।
এই কর্মসুচীর আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ কোরে হাম-রুবেলা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এতে রংপুর মহানগর ও জেলায় ৩ লাখ ৩৪ হাজার ৯৯৯ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। এরমধ্যে রংপুর সিটিকর্পোরেশন এলাকায় ৭৮ হাজার ৬২৮ জন এবং রংপুরের ৩ পৌরসভা ও ৮ উপজেলায় ২ লাখ ৫৬ হাজার ৩৭১ জনের মাঝে হাম-রুবেলার টিকা খাওয়ানো হবে। রংপুর সিটি প্রশাসক ও রংপুর জেলা সিভিল সার্জন গত রোববার পৃথক আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আমতলী (বরগুনা) : আমতলীতে তৃতীয় ধাপে হাম রুবেলো টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে ।২০ এপ্রিল সোমবার সকাল ১১ টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে এ কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এর যুগ্ম সচিব মো. মোস্তাফিজুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনার পুলিষ সুপার মো. কুদরত-ই-খোদা পিপিএম সেবা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি শিশুদের শরীরে হাম রুবেলার টিকাদান কার্যক্রম কর্মসূচীতে অংশগ্রহন করেন।
জৈন্তাপুর : সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধন করলেন সিলেট ৪ আসনের এমপি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতা এবং জেলা সিভিল সার্জন অফিসের তত্বাবধানে আয়োজিত ২০ এপ্রিল সোমবার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি একটি জন গুরুত্ব পূর্ণ উদ্যোগ, যা শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করবে। হাম ও রুবেলা জনিত করনে আর যেন কোন শিশু মৃত্যু বরন না করে স্বাস্থ মন্ত্রণালয় দেশ ব্যাপি এ ধরনের কর্মসূচী চালিয়ে যাচ্ছে। কোন শিশু যেন এটিকা থেকে বাদ না পড়ে সেজন্য স্থানীয় কতৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দেন।
জৈন্তাপুর উপজেলায় এই কর্মসূচির আওতায় ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২৭ হাজারের বেশি শিশুকে টিকা প্রধানের জন্য একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২১টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হারিস উদ্দিন আহমদের সভাপতিতে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাধক আব্দুল হাফিজ, জেলা বিএনপির উপদেষ্টা এবিএম জাকারিয়া সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান ২০ এপ্রিল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সভাপতিত্বে “ “সব শিশুদের টিকা দিবো, হাম-রুবেলা রোধ করবো “ প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, সিনিয়র স্টাফ নার্স হামিদা খাতুন, প্রধান সহকারী দেবব্রত মন্ডল, স্বাস্থ্য সহকারী বেবী সরদার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্স রেহেনা পারভীন, মৌসুমী ফৌজদার, আরতি সরদার, প্রজ্ঞা মৈত্র, মনিরা খাতুন, অভিভাবক সাদিয়া মীম সহ স্বাস্থ্য কর্মীবৃন্দ।
উল্লেখ্য ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত টিকাদান কর্মসূচি চলমান থাকবে। নির্দিষ্ট এ সময়ে উপজেলার ২০ হাজার ৫৪০ শিশু কে হাম-রুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে।
আলীকদম (বান্দরবান) : বান্দরবানের আলীকদম উপজেলায় শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ১নং সদর ইউনিয়নের অংবাইঅং পাড়াকেন্দ্রে এক শিশুকে টিকা প্রদানের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের এই মহতী উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং নির্দিষ্ট বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টিকাদান কার্যক্রমে সরাসরি সহায়তা করেন ইপিআই স্বাস্থ্য সহকারী জনাব উচং মে মার্মা ও সহযোগী স্বাস্থ্যকর্মীবৃন্দ।
আগৈলঝাড়া (বরিশাল) : দেশব্যাপী হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বরিশালের আগৈলঝাড়ায়। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর উদ্যোগে এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি শিশুকে এই টিকার আওতায় এনে একটি সুস্থ জাতি গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ ম-ল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আগৈলঝাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব।
বুড়িচং : দেশে আবারও হাম রোগের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার হাম-রুবেলা টিকাদান কার্যক্রম জোরদার করেছে। একযোগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে, যার অংশ হিসেবে কুমিল্লার বুড়িচং উপজেলায়ও আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বুড়িচং পৌরসভার পূর্ণমতি কমিউনিটি ক্লিনিকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
উদ্বোধনকালে তিনি বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের সুরক্ষায় সময়মতো টিকা গ্রহণের বিকল্প নেই। সরকার বিনামূল্যে এই টিকা প্রদান করছে, তাই সকল অভিভাবককে সচেতন হয়ে সন্তানদের টিকাদানের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”