দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের দৌলতপুর বাচামারা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে বাচামারা উচ্চ বিদ্যালয় হল রুমে আব্দুল করিম গাজীর সভাপতিত্বে হাফেজ মোঃ আলমগীর হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমীর মাওঃ মোঃ তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি প্রচার ও মিডিয়া ও কর্মপরিষদ সদস্য জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা হাফেজ মাওলানা ওমর ফারুক, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা ইমরান হোসাইন, মানিকগঞ্জ জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম, সিংগাইর উপজেলা জামায়াতে ইসলামী আমীর আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর হাফেজ মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ আবুল বাশার মাস্টার প্রমুখ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশন করেন সাংস্কৃতিক সংসদ মানিকগঞ্জ এর পরিচালক এ্যাডঃ এস এম ফেরদৌস।
গ্রাম-গঞ্জ-শহর
=দৌলতপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী
মানিকগঞ্জের দৌলতপুর বাচামারা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে
Printed Edition