কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের বাস টার্মিনাল থেকে এ র্যালিটি চৌড়হাস মোড় হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দিয়ে মজমপুরগেট দিয়ে কুষ্টিয়া পৌরসভা চত্বরে এক সমাবেশে মিলিত হয় । মিছিল ও সমাবেশে কুষ্টিয়া জেলার ৬ উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসিন আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা শাখার তরবিয়াতী বিভাগের সেক্রেটারি অধ্যাপক ড. নুরুল আমিন জসীম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সেক্রেটারি খায়রুল ইসলাম, সহসভাপতি হাসান রুহানী সুমন, কোষাধক্ষ্য আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি আবু জাকির, শহর শাখার সভাপতি লাখনুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি আজমল ইসলাম, ইবি থানা সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইন্ডাষ্ট্রিয়াল শাখার সভাপতি আহসানুর রহমান, সেক্রেটারি রফিক উদ্দিন, পরিবহন শাখার সভাপতি আলালউদ্দিন, আফতাব উদ্দিন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ ইসলামী শ্রমনীতি চালুসহ বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।
এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কুষ্টিয়া শাখার আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।