নীলফামারী সংবাদদাতা: নীলফামারী জলঢাকায় মোটরসাইকেল চোর চক্রের গডফাদার শাহিন মিয়া (৩০) কে তিনটি মামলায় ৪ দিনের রিমান্ডে চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ৩২টি মোটরসাইকেল জব্দ করেছে জলঢাকা থানা পুলিশ। ১৭ই মে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগোনমারী বাজারের মের্সাস আসিফ ট্রেডার্সের ৩টি গোডাউন থেকে এ সব মোটরবাইক জব্দ করেন থানা অফিসার ইনচার্জ ওসি নাজমুল আলম। এ ঘটনায় ২জনকে গ্রেফতার করা হয়েছে। সুত্রে মতে, দীর্ঘদিন যাবত জলঢাকা উপজেলা জুড়ে মোটরসাইকেল চুরির ব্যাপক ঘটনা ঘটে। মোটরসাইকেল চুরির আতঙ্কের কথা সবার মুখে মুখে। পৌর শহরের থানা মোড়, জিড়ো পয়েন্ট মোড়, বাসস্ট্যান্ড, ডোমার ডিমলা রোড ও বিভিন্ন ব্যাংকের সামন থেকে হরহামেশাই মোটরসাইকেল চুরি সংঘটিত হচ্ছে অহরহ। সম্প্রতি এ সব চুরির ঘটনায় প্রযুক্তির অন্যতম মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় ফলে অনেকটা নড়েচড়ে বসে থানা পুলিশ। এরই ফলশ্রুতিতে গত শুক্রবার গভির রাতে উপজেলার খুটামারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড দিঘলটারী গ্রামের মমিনুর রহমানের ছেলে মোটরসাইকেল চোর চক্রের গডফাদার শাহিন মিয়া (৩০) কে গ্রেফতার করে থানা পুলিশ। পরে পূর্বের ৩টি মামলায় আটক দেখিয়ে জেলা জেলহাজতে প্রেরণ করে পুলিশ। আদালত শাহিনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে জলঢাকা থানায় প্রেরণ করেন। রিমান্ডের প্রথম দিনেই চোর চক্রের মুল হোতা শাহিনের চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে টেংগোনমারী বাজারের মের্সাস আসিফ ট্রেডার্সে অভিযান পরিচালনা করে ৩টি পৃথক পৃথক গোপন গোডাউন থেকে ৩২টি চোরাই মোটরসাইকেল জব্দ করে থানা পুলিশ।
গ্রাম-গঞ্জ-শহর
নীলফামারীর জলঢাকায় ৩২টি মোটরসাইকেল জব্দ
নীলফামারী জলঢাকায় মোটরসাইকেল চোর চক্রের গডফাদার শাহিন মিয়া (৩০) কে তিনটি মামলায় ৪ দিনের রিমান্ডে চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ৩২টি মোটরসাইকেল জব্দ