কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা

আচারনবিধি লঙ্ঘন করে ভোট চাইতে গিয়ে লালমনিরহাটের-২ (কালীগঞ্জ ও আদিতমারী) আসানের ধানের শীষের প্রার্থী রোকন উদ্দিন বাবুলের স্ত্রী আনোয়ারা বেগম জনতার হাতে আটক।

গতকাল বুধবার দুপুর ২টা জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়েনের বাবুরহাটের হাজীপাড়া গ্রামে কয়েক জন মহিলা সহ ভোট চাইতে গেলে স্থানীয়রা আটক করে উপজেলা প্রশাসনকে খবর দিলে ঘটনা স্থানে পৌঁছানের পূবে ধানের শীষের প্রার্থী রোকন উদ্দিন বাবুলের স্ত্রী আনোয়ারা বেগম সহ মহিলাগন মোটর সাইকেলে করে ঘটনা স্থান থেকে সরিয়ে যায়। কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনা কেন্দ্রে উপস্থিত হয়ে, নিবাচনের আগে প্রচারনায় এজেন্ট ভুক্ত গাড়ীটি হওয়ায় প্রার্থীর পক্ষে বাবু বিধান চন্দ্রর কাছে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয়রা জানান, ৪ জন মহিলা আমাদের বাড়ীতে এস ধানের শিষের ভোট চেয়েছে, আমি তাদের কে বলিছি, আজকে কেনো ভোট চাইতে এসেছেন।আপনার আগে কেনো আসেন নাই। একই এলাকার নুর ইসলাম সাংবাদিকের বলেন, এলাকার নুরি ও ধানের শীষ প্রার্থী রোকন উদ্দিন বাবুলের স্ত্রী আনোয়ারা বেগম সহ কয়েজন মহিলা আমাদের এলাকায় ভোটের জন্য বাসায় বাসায় গিয়ে ধানের শীষর ভোট চাওয়ায় আমি তাদের কে আটক করি।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক বলেন, ধানের শীষ প্রার্থী রোকন উদ্দিন বাবুলের স্ত্রী আনোয়ারা বেগম কে আমি এসে পাইনি, স্থানীয়া বলেন তিনি কয়েজনসহ এলাকায় গিয়ে ভোট চেয়েছেন। গাড়িতে ধানের শীষের হ্যান্ডবিল পাওয়া গিয়েছে নিবাচনের আগে প্রচারনায় এজেন্ট ভুক্ত গাড়ীটি হওয়ায় প্রার্থীর পক্ষে বাবু বিধান চন্দ্রর কাছে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।