বরগুনা সংবাদদাতা : দশ মাসে শেষ হওয়ার কথা ছিল সড়কের কাজ। অথচ ক্রোক মুইজ থেকে নিশানবাড়িয়া পর্যন্ত ২২ দশমিক ৬ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্প এখন স্থানীয়দের কাছে পরিণত হয়েছে এক ভয়াবহ দুর্ভোগের নাম। প্রতিদিনই সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বরগুনা-নিশানবাড়িয়া সড়ক। বরগুনা জেলা শহরের সঙ্গে একটি উপজেলা ও ৪টি ইউনিয়নের এই সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখা হয়েছে। কোথাও আংশিক খোয়া ফেলা, কোথাও আবার তা সরে গিয়ে তৈরি হয়েছে গভীর খানাখন্দ। প্রতিদিন এই সড়কে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা স্থানীয়দের দাবি, এ পর্যন্ত অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন দুর্ঘটনায়। সড়কটি ব্যবহার করে প্রতিদিন চলাচল করে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ হাজারো মানুষ। কিন্তু, চলমান সংস্কার কাজের নামে সড়কড়িকে কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সড়কের ধুলোবালিতে নাকাল অবস্থ এলাকাবাসী ও পথচারীদের। অভিযোগ রয়েছে, রাস্তার কাজে ব্যবহৃত হচ্ছেনি¤œমানের নির্মান সামগ্রী। এছাড়াও খানাখন্দে ভরা সড়ক দিয়ে যানবাহন চালাতে হচ্ছে ভোগান্তি। মোটরবাইক, অটোরিকশা ও হালকা যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা। একই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে সড়কটির জন্য বরাদ্দ দেয়া হয় ৩২ কোটি ৭৩ লাখ ৪১ হাজার ৪৮৯ টাকা। ২০২৪ সালের মার্চ মাসে বরেন্দ্র কনস্ট্রাকশন ও জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেয়া হয়। সড়কে কাজের অগ্রগতির বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি কাউকে। তবে সড়কটির কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে এবং জনগণের দুর্ভোগ কমাতে সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করা হবে বলে আশ্বাস কর্তৃপক্ষের শুধু আশ্বাস নয়, দ্রুত কাজের বাস্তবায়ন দেখতে চায় এলাকাবাসী। আশ্বাস নয়, দ্রুত কাজের বাস্তবায়ন দেখতে চায় এলাকাবাসী।
গ্রাম-গঞ্জ-শহর
বরগুনা-নিশানবারিয়া সড়কে সংস্কার কাজ এখন জনদুর্ভোগের নাম
দশ মাসে শেষ হওয়ার কথা ছিল সড়কের কাজ। অথচ ক্রোক মুইজ থেকে নিশানবাড়িয়া পর্যন্ত ২২ দশমিক ৬ কিলোমিটার সড়ক সংস্কার
Printed Edition