শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরার শ্রীপুর থানায় মাদক, ইভটিজিং, দাঙ্গা ও সামাজিক সহিংসতা প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এক মতবিনিময় সভা ১৯ এপ্রিল রবিবার সকালে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং একটি শান্তিশৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বাপী কুমার দাশ।

বিদায় সংম্বর্ধনা

মতলব (চাঁদপুর) : মতলব দক্ষিণ উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় ‘লিটল স্কলার্স হাইস্কুল’র ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক দোয়া ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল ২০২৬) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে বিদায় সম্বর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদ হাসান জুয়েলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী সুমন চন্দ্র সাহার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লিটল স্কলার্স হাইস্কুলের পরিচালক ও দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন খাঁন, লিটল স্কলার্স হাইস্কুলের পরিচালক (অর্থ) ও মতলব প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সাংবাদিক রোটা.রেদওয়ান আহমেদ জাকির,পরিচালক হাফেজা বেগম,নিলুফা ইয়াসমিন সালমা। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া, সহকারী শিক্ষক আল-আমিন ভূঁইয়া, মাইনউদ্দিন মিয়াজী, মো. জয়নাল, জান্নাতুল ফেরদৌসী, তাহমিনা আক্তার, আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুন, প্রবীর সাহা,মো. আরিফুল ইসলাম প্রমুখ।

খুলনা ব্যুরো : হাম-রুবেলা সংক্রামক রোগ প্রতিরোধে ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ তারিখ পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এবং পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে রোববার খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক।

সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, হাম-রুবেলা ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগ প্রতিরোধ করতে হলে সকলকে সচেতন হতে হবে এবং যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। প্রতিটি শিশুর জীবন গুরুত্বপূর্ণ, তারা আমাদের ভবিষ্যৎ। এই ক্যাম্পেইনে কোন শিশু যেন বাদ না পড়ে সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। তিনি আরও বলেন, অনেক শিশু টিকা নিতে ভয় পায়, ভয়ের কিছু নেই। অভিভাবকদের শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে হবে। হাম-রুবেলা টিকা প্রদানে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুক্রবারের খুতবাহসহ অন্য নামাজের আগে এব্যাপারে প্রচার করার জন্য ইমামদের প্রতি আহবান জানান বিভাগীয় কমিশনার।

কৃষি প্রণোদনা বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) বগুড়ার সারিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল, পাট ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ।

এসময় জানানো হয়, উপজেলার মোট ১ হাজার ৮১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ১৫০০ জনকে ধান, ২৭০ জনকে পাট এবং ৪০ জনকে তিল বীজ প্রদান করা হবে। এছাড়া পেঁয়াজ সংরক্ষণ ও পচন রোধে ৪ জন নির্বাচিত কৃষকের মাঝে আধুনিক ‘এয়ার ফ্লো মেশিন’ প্রদান করা হয়।

পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ৫বছরের শিশুর মৃত্যু হয়েছে। রবিবার ১৯ এপ্রিল সকালে কলারোয়া উপজেলার বামন খালী বাজার সংলগ্ন পুকুরে ডুবে এ দূর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উর্মি খাতুন (৫) তার বাবা মায়ের সঙ্গে থাকতো। বাবা ও মা দুজনেই স্থানীয় বামন খালি বাজারে দিনমজুরের কাজ করেন।তার বাবা বলেন, সে আরো দুটো শিশুর সঙ্গে পানিতে খেলা করছিল। কখন পানিতে ডুবে যায় তা তারা খেয়াল করেনি। আমরা কাজ থেকে ফিরে এসে খোঁজাখুঁজির পরে তাকে পানিতে ডুবন্ত অবস্থায় দেখতে পায়। পরে উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত উর্মি খুলনা জেলার পাইকগাছা উপজেলা কাটিপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছোট মেয়ে।

সমন্বয় কমিটির সভা

শ্রীপুর (মাগুরা) : মাগুরার শ্রীপুরে “হাম-রুবেলা টিকাদান “ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ সমন্বয় সভার আয়োজন করে। ১৯ এপ্রিল রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রুমে এ সমন্বয় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, আনসার ভিডিপি কর্মকর্তা নারগিস পারভিন, খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কাওছার উদ্দিন, আমতৈল সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, কাজলী সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইবনে আজম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সাংবাদিক খান আবু হাসানসহ আরো অনেকে।

মতবিনিময়

হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

রবিবার ১৯ (এপ্রিল) বিকালে মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের দোতালায় হলরুমে সচেতনতামূলক এই আলেচনা সভার আয়োজন করে সিভিল সার্জন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন ডা. এ কে এম মোবাখখারুল ইসলাম জানান।

৬ মাস পূর্ণ - ৪ বছর ১১ মাস ২৯ দিন (৫ বছরের কম বয়সী) পর্যন্ত সকল সিশুকে এই টিকা দেওয়া হবে।

২০ এপ্রিল এই টিকাদান কর্মসূচী শুরু হবে। ১১ দিনে মানিকগঞ্জের ৭টি উপজেলায় ৮টি স্থায়ী কেন্দ্রে এবং ১৫৯৩ টি কমিউনিটি সেন্টারে ১ লক্ষ ৪৪ হাজার ৮ শত ২৩ জন ৫ বছরের কম বয়সী শিশুকে এই টিকা দেওয়া হবে।

কর্মশালায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপি জাহাঙ্গীর আলম বিশ্বাস,সহ- সভাপতি আবুল বাসার আব্বাসী,সহ-সভাপতি শাহজাহান বিশ্বাস,যুগ্ন সম্পাদক রিপন ানসারী,কোষাধক্ষ্য শাহিনূল ইসলাম তারেক,ক্রীড়া সম্পাদক আকমল হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন,দপ্তর সম্পাদক আজিজুল হকিম,প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল মোমিন,মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কন্ঠের মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি ও সংবর্ধনা প্রদান

রংপুর অফিস ঃ রংপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা রায়হান সিরাজী বলেছেন, আপনার সন্তানকে আল্লাহর নামে শিক্ষা দেয়ার বই পড়ান এবং দেশ গঠনের উপযোগী সেরা নাগরিক হিসেবে গড়ে তুলুন। পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষার বই পড়ার অভ্যাস করুন। নতুবা প্রতিটা পরিবার নরকে পরিনত হবে।

তিনি ১৮ এপ্রিল শনিবার বিকেলে নগরীর কামাল কাছনা রূপকথা কনভেনশন সেন্টারে কিশোর কন্ঠ পাঠক ফোরাম রংপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সর্ববৃহৎ বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে ট্যালেন্টপুলে ৭৪ জন, সাধারণ গ্রেডে ১৯৭ জনসহ মোট ২৭১ জনের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেয়া হয়।

বৃদ্ধের লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের একদিন পর জাফর আলী প্রামাণিক (১১০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের তারানগর গ্রামে ড্রিমল্যান্ড পার্কের পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাফর আলী ওই গ্রামের বাসিন্দা ।

বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত ছিলেন এবং সম্প্রতি কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। ঠিকমতো কথাও বলতে পারতেন না। গত শনিবার সকালে তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে মাইকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংক্রান্ত ঘোষণা প্রচার করা হয়। রোববার সকালে তারানগর গ্রামে নির্মাণাধীন ড্রিমল্যান্ড পার্কের পাশে জাহাঙ্গীরের পুকুরের পানিতে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

জোরপূর্বক রাস্তা বন্ধ ও গাছ কর্তন

গাবতলী (বগুড়া) সংবাদদাতা ঃ বগুড়ার গাবতলীতে জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা। একই সাথে ওই প্রতিপক্ষরা ৫০হাজার টাকা মূল্যের বিভিন্ন গাছ-গাছরাও কেটে ফেলেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনারায় ইউনিয়নের বামুনিয়া গ্রামে।

থানায় লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, গাবতলীর বামুনিয়া গ্রামের মৃত মতিয়ার আকন্দের ছেলে মজনু মিয়া (৪০) বামুনিয়া মৌজায় ১’শ ১৯ শতক পুকুর ক্রয় করে ভোগদখল করে আসছেন। ওই পুকুরের পশ্চিম পার্শ্ব দিয়ে চলাচলের জন্য জমির বিক্রেতাকে ১৩হাজার ইট দিতে হয় ক্রেতা মজনু মিয়াকে। এনিয়ে ৩’শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লেখালেখিও হয়। কিন্তু জমির বিক্রেতা স্ট্যাম্পটি ফটোকপি করার কথা বলে মূল কপিটা ক্রেতার কাছ থেকে নিয়ে নেয়। মূলত এরপরেই শুরু হয় ষড়যন্ত্র। রাস্তাটি বন্ধ করে দেয়া এবং মজনু মিয়ার পুকুর পাড়ে রোপনকৃত গাছগুলো কেটে ফেলা হয়। এতে ৫০হাজার টাকার ক্ষতিসাধিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ

এমপি মোরশেদ মিল্টন এসব হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করেন। ১৮ই এপ্রিল শনিবার গাবতলী ফোকাস সোসাইটির আয়োজনে নিজস্ব সভাকক্ষে ৬জন অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ৬টি হুইল চেয়ার এবং ২জনকে ক্রাচ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি। এতে স্বাগত বক্তব্য রাখেন ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন।

চোরচক্রের সদস্য গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে ব্যাটারি চালিত একটি অটোভ্যান চুরি করে পালানোর সময় আব্দুল হালিম (২১) নামের একজন পেশাদার চোরচক্রের সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।। গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তিনমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল হালিম বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রামের মৃত একরাম হোসেনের ছেলে। এ ঘটনায় রাতে ভ্যানের মালিক আদমদীঘর তারতা কুমারপাড়ার জাকির হোসেন বাদি হয়ে একটি চুরি মামলা দায়ের করেন।

সাংবাদিক সম্মেলন

লালমনিরহাট

শিশুদের হাম-রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাটে জেলা পর্যায়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ এপ্রিল সকাল থেকে ওই হামের ঠিকাদান কর্মসূচি চলবে।

রোববার (১৯ এপ্রিল) বিকালে সিভিল সার্জন কার্যালয়, লালমনিরহাটের সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইন চলাকালে জেলার ৫টি উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে শিশুদের বিনামূল্যে টিকা প্রদান করা হবে। অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী তাদের সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদত হোসেন সুমা এবং জেলা তথ্য অফিসার সৌমিক রায়।