মান্দা (নওগাঁ) সংবাদদাতা : মোসলেম আলী সরদার (৬৫) ও মাহফুজা বেগম (৫২) দম্পতির প্রতিদিনের অভ্যেস সকালে গোয়ালঘরে যাওয়া। এরপর সবকিছু ঠিক থাকলে গরু-ছাগলকে মাঠে নিয়ে যাওয়া ছিল নিত্যদিনের রুটিন। এখনও সে অভ্যেস আছে। কিন্তু নেই তাদের কষ্ট করে লালন পালন করা গরু-ছাগলসহ হাঁস মুরগী। আগুনে পুড়ে মারা গেছে প্রাণীগুলো। সেই গোয়ালঘরে এখন পড়ে আছে পোড়া জিনিসপত্র। আর পোড়া গোয়ালঘরেই বারবার ছুটে যাচ্ছেন তারা। মেনে নিতে পারছে না তাদের গোয়ালঘর শুণ্য। সরেজমিনে গিয়ে দেখা যায় এমন পরিস্থিতি। নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নহলা কালুপাড়া (ভুতপাড়া) এলাকায় ওই দম্পতির গোয়ালঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ে তাদের গোয়ালঘরে থাকা একটি ৫ মাসের গাভীন গরু, একটি বড় ছাগল ও ৮-১০টি হাঁস মুরগী পুড়ে মারা যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী দম্পতি। পরিবারের অভিযোগ শত্রুতামূলক রাতের আঁধারে আগুন দিয়ে প্রাণীগুলোকে মেরে ফেলা হয়েছে। এঘটনায় ভুক্তভোগী মোসলেম আলী থানায় অভিযোগ দিলে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্তকারী কর্মকর্তা এএসআই এরশাদ আলী। মুঠোফোনে নিশ্চিত করেছেন তদন্তকারী এই কর্মকর্তা। এএসআই এরশাদ বলেন, ঘটনাস্থলে গিয়ে অনেকের সাথে কথা বলেছি। আমি বিভিন্ন মাধ্যমে এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।
গ্রাম-গঞ্জ-শহর
মান্দায় শত্রুতার আগুনে পুড়ল গরু-ছাগল
মোসলেম আলী সরদার (৬৫) ও মাহফুজা বেগম (৫২) দম্পতির প্রতিদিনের অভ্যেস সকালে গোয়ালঘরে যাওয়া।