যশোরের শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান গহর (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (২২ মে) তাকে আদালতে সোপর্দ করলে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

অভিযুক্ত মিজানুর রহমান গহর উপজেলার একঝলা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে তিনটার দিকে র‌্যাবের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে ঝিনাইদহ মহেশপুর উপজেলার পলানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্মৃতি বেগম (৩৩) গত ৯ মে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

মামলায় তিনি উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের কলাবাগানে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগী পুত্রবধূ বাদী হয়ে শার্শা থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ (১) ধারায় মামলা রুজু করা হয়।

মামলা হওয়ার পর থেকেই আসামি মিজানুর রহমান মহেশপুর এলাকায় আত্মগোপনে ছিলেন।