বগুড়া অফিস : লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এ প্রতিপাদ্য কে সামেনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পশুর হাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বগুড়া জোনাল অফিস আয়োজিত পশু বিক্রেতা গ্রাহক ও ইজারাদারদের অংশগ্রহণে কুরবানীর পশুর হাটে লেনদেন বিষয়ে সচেতনতামূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক হেড অব জোন ও ইভিপি শিকদার মোহাম্মদ শিহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ইভিপি ও কেন্দ্রীয় কার্যালয় ঢাকার হেড অফ ডিজিটলি ব্যাংকিং উইং মো: মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-১ এর যুগ্ম পরিচালক জুয়েল মজুমদার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-১ এর সহকারী পরিচালক আজিজুল হাকিম চৌধুরী, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আমিনুল ইসলাম, চান্দাইকোনা পশুর হাট কমিটির সভাপতি শামসুল হক খান, ইসলামী ব্যাংক ঢাকা প্রধান অফিসের হেড অব ডিজিটাল ও এভিপি মোঃ ওসমান গনি, বগুড়া জোনাল অফিসের এফএভিপি মোহাম্মদ নুরুল আলম, এসপিও সেলিম রেজা, এস ও সেলিম রেজা। খামারীদেন মধ্যে থেকে বক্তব্য রাখেন মোজাফফর হোসেন, তৌফিকুল আলম। প্রধান অতিথি বলেন, আপনাদের লেনদেন অনলাইন ব্যাংকিং এ করবেন। তাহলে আপনার টাকা খোয়া যাবেনা। টাকা সুরক্ষা থাকবে। পরে তিনি খামারী পশু বিক্রেতা ও ইজারাদারদের মাঝে কিউ কোড বিতরণ করেন।
গ্রাম-গঞ্জ-শহর
চান্দাইকোনা পশুর হাটে ইসলামী ব্যাংকের সচেতনতামূলক সভা
লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এ প্রতিপাদ্য কে সামেনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পশুর হাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি