সাতকানিয়া সংবাদদাতা : জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্রগ্রাম মহানগর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ শুধু রাজনীতি শেষ করে দেয়নি তারা দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে এক দলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল। তারা পালিয়ে গেছে। এখন সময় এসেছে ফ্যাসিস্ট হাসিনার বিচারের, তার বিচার নিশ্চিত করেই হবে।

এখন আর রাজনীতি নয়, এখন দেশপ্রেমে বিভোর হয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমি হত্যা চাই না, বিবেদ চাই না, আসুন সাতকানিয়া-লোহাগাড়াকে এগিয়ে নিয়ে যায়। আমরা যে পেশায় নিজেকে নিয়োজিত থাকি না কেন আমাদেরকে রমযানের শিক্ষা গ্রহণ করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে। তিনি গতকাল মঙ্গলবার বিকালে সাতকানিয়ার একটি হলরুমে সাতকানিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক শহীদুল ইসলাম বাবরের সভাপতিত্বে ও দৈনিক কর্ণফুলীর সার্কুলেশন ম্যানেজার দিদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রামের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলার আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সহকারী সেক্রেটারী মোহাম্মদ জাকারিয়া, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম, সাতকানিয়া জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, সাবেক আমীর ডা. নুরুল হক ও লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাইফুল্লাহ চৌধুরী।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে সাপ্তাহিক পূর্ব বাংলা সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, সহ-সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, সেক্রেটারি শাহজাদা মিনহাজ, দোহাজারী প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বাবলু, সেক্রেটারি আজগর আলী, দক্ষিণ চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সেক্রেটারী সাইফুল ইসলাম, সাতকানিয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ছাড়াও সাতকানিয়া-লোহাগাড়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।