পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী জনাব জহিরুল ইসলাম লেবু সাহেবের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মোট ৬০টি পরিবারের মাঝে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা জামায়াত সেক্রেটারি

মাওলানা আফজাল হোসাইন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি এনামুল হক,

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল হোসেন, বায়তুলমাল সম্পাদক,শাহজাহান মিয়া,সহ বায়তুলমাল সম্পাদক আব্দুল আলিম, ৫নং ওয়ার্ড সেক্রেটারি আব্দুল হান্নান,ক্বারী ইকরামুল হক,আব্দুল হাকিম,আব্দুল হেকিম,দুলু মিয়া,খেলা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপহার বিতরণকালে বক্তারা বলেন, জহিরুল ইসলাম লেবু সাহেব সুদূর প্রবাসে থাকলেও তাঁর মন পবিত্র ভূমির সাধারণ মানুষের জন্য কাঁদে। প্রতিবারের ন্যায় এবারও তিনি ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে এই উপহারের ব্যবস্থা করেছেন। বক্তারা তাঁর এই মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে এভাবে পাশে থাকার আহ্বান জানান।