স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন, টঙ্গী পশ্চিম থানার দ্বি-বার্ষিক সাধারণ সভায় মুহাম্মদ হেদায়েত উল্লাহ সভাপতি এবং মো. মজিবুর রহমান সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সকালে হাজী এম. এ. গনি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সংগঠনের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন।

নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, হুমায়ুন কবির শান্ত ও মো. লুৎফর রহমান লিটন, সহ-সাধারণ সম্পাদক হানিফ মোল্লা ও শামিম শেখ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম জনি,অর্থ সম্পাদক হুমায়ুন আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক মীর তাহমিনা আক্তার, শিক্ষা সম্পাদক কমলেশ চন্দ্র মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ওসমান গনি, প্রচার সম্পাদক রিপন চন্দ্র মন্ডল, তথ্য ও গবেষণা সম্পাদক লিপি আক্তার এবং সদস্য মো. আরিফ হোসেন ও উম্মুল ওয়ারা।

সভায় টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন প্রাইভেট স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন জামান মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোস্তফা হুমায়ুন হিমু। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন হাজী রওশন আলী একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি কবির চৌধুরী, আশা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সেলিম পারভেজ, খাঁপাড়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও ভাকরাল আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিল্লাল হোসেন।