নীলফামারী সড়ক পরিবহণ মালিক গ্রুপের অবৈধ কমিটি প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুমকী দিয়েছেন গ্রুপের একাংশ। বুধবার বিকেলে জলঢাকা বাস টার্মিনালে সড়ক পরিবহণ মালিক গ্রুপের ব্যানারে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রুপের সহসাধারণ সম্পাদক ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেড। এসময় সহসভাপতি মোফাখাখারুল ইসলাম সঙ্গী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম মিঠুন, সড়ক সম্পাদক রাশেদুজ্জামান মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন।
গাইবান্ধা : গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় পর্যায়ে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভর্তি প্রক্রিয়ার দাবি উঠলেও, একাধিক অনিয়মের কারণে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পাইওনিয়ার আইটি এন্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের প্রকল্প ব্যবস্থাপক মারুফ রেজা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত ও ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন।