ঘাটাইল সংবাদদাতা : উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দাখিল মাদরাসার হলরুমে আয়োজিত ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘাটাইল উপজেলা জামায়াতের আমীর মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঘাটাইল উপজেলা জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ হুসনী মোবারক বাবুল (জেলা জামায়াতের এসিস্টেন্ড সেক্রেটারি) প্রধান মেহমান খন্দকার রুহুল আমিনসহ উপজেলা জামায়াতের সেক্রেটারি হুমায়ুন কবীর, কাজী সাইফুল্লাহ, শিবিরের উপজেলা সভাপতি হাফেজ আহমাদুল্লাহ এবং ঘাটাইল উপজেলার প্রতিটি ইউনিয়ন সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জননেতা হুসনি মোবারক বাবুল তাঁর বক্তৃতায় বলেন, জামায়াতের আদর্শিক রাজনৈতিক কর্মকা-ের কারনে সকলের কাছে গ্রহনযোগ্যতা বেড়েছে। সন্ত্রাস, চাঁদা- বাজি,ক্ষমতার লোভ,পদের আকাঙ্ক্া,গ্রুপিং কোন্দল, অপসংস্কৃতির কোন স্থান জামায়াতে ইসলামীতে নেই। তিনি আরোও বলেন - আগামীতে জামায়াতে ইসলামী বাংলাদেশে আল কুরআনের সমাজ প্রতিষ্ঠিত করার সপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়েছে।