হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন,
অপরাধীরা যে দলেরই হোকনা কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গত ১১ মে মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আফরোজা খানম রিতি আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে সকলকে একযোগে কাজ করতে হবে। তাই বিভেদ ভুলে দেশকে ভালবেসে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।