শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা : এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। অতিরিক্ত ফি আদায়ের কারণে অনেক পরিবারই হিমশিম খাচ্ছে। কলেজ নির্ধারিত ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত ফরম ফিলাপ বাবদ অগ্রণী ব্যাংকের মাধ্যমে আদায় করছেন। তারপরও সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে ধারদেনা করে অতিরিক্ত টাকা দিয়ে ফরম ফিলাপের টাকা দিচ্ছেন অভিভাবকরা।
এ বছর এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য শিক্ষা বোর্ড ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য দুই হাজার দুইশত পচিশ টাকা (২২২৫) এবং বিজ্ঞান বিভাগের জন্য দুই হাজার সাতশত পচাশি টাকা (২৭৮৫) নির্ধারণ করালেও সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজের পরীক্ষার্থীদের কাছ থেকে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার ৭ হাজার টাকা আদায় করছেন বলে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানাগেছে সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজের সকল শিক্ষার্থীদের সকল প্রকার ফি গ্রহণ করা হয় অগ্রণী ব্যাংকের সাটুরিয়া শাখায়। চলতি এইসএসসি পরীক্ষার ফরম পূরণে সাটুরিয়া কলেজে টেষ্ট পরীক্ষায় সকল বিষয়ে কৃতকার্য শিক্ষার্থীদের নিকট থেকে বিজ্ঞান বিভাগে ৫ হাজার ৪ শত ১৫ টাকা এবং মানবিক ও ব্যাবসা শিক্ষা বিভাগে ৫ হাজার ১৫ টাকা নির্ধারণ করেছেন। আর প্রতি বিষয়ে ফেল করলে আর দুইশত টাকা বেশী জমা দিতে হবে। সেই হিসেব করেই শিক্ষার্থীরা ব্যাংকে টাকা জমা দিয়ে রশিদ দেখিয়ে কলেজে গিয়ে ফরম পূরণ করছে।