"রূপালী মৎস্যে ভরব দেশ, সবার আগে বাংলাদেশ"এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সূচনা হলো ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬’। দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে সাধারণ জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত ৩ দিনব্যাপী এই মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর ব্যানার ও ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য সড়ক র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব লিখন বনিক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রবিউল আওয়াল লাভলু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সার্বিক আয়োজন পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ। অনষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহমেদ আলী রানা, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, বীরমুক্তিযোদ্ধা মো.সিদিকুর রহমান সিদ্দিক, কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল ইসলাম। অনুষ্ঠান শেষে স্থানীয় পর্যায়ের সফল উদ্যোক্তা ও মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সকলকে সবান্ধব উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।