ঝালকাঠির নলছিটিতে শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি মঞ্চের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।১১ মে সোমবার সকাল এগারোটায় নলছিটি শহরের কুড়িপট্টি এলাকায় শহীদ ওসমান হাদির শৈশব কাটানো টিনের ঘরে এ কার্যালয় উদ্বোধন করা হয়।

ওসমান হাদির বোন মাসুমা হাদির সভাপতিত্বে এ অনুষ্ঠান আয়োজন করে ওসমান হাদি স্মৃতি মঞ্চ।সকাল এগারোটায় মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান সূচনা করা হয়।এতে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি।

উদ্বোধন অনুষ্ঠান শেষে কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শহীদ সেলিম তালুকদার চত্তরে এসে শেষ হয়।মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ওসমান হাদির বোন মাসুমা হাদি,জুলাই শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার,উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি,জুলাই যোদ্ধা আবু মূসা সরদার,জুলাই যোদ্ধা ও এনসিপি নেতা মিন্টু হাওলাদার,সেচ্ছাসেবী সংগঠন নেতা ইমরান হোসাইন,রিফাত প্রমূখ।

এসময় তারা শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানান এবং সরকারের নিরবতা নিয়েও প্রশ্ন তোলেন। এবং ওসমান হাদির খুনিদের ভারত থেকে দ্রুত ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের দাবি জানান।