বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে মরহুম আব্দুল্লাহ আল মামুনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল রোববার সকাল ১১টায় উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের গাছুর বাজার এলাকার ফুলবাড়ি গ্রামের মরহুম আব্দুল্লাহ আল মামুনের পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। মরহুম আব্দুল্লাহ আল মামুন জামায়াতে ইসলামীর একজন নিবেদিত কর্মী ছিলেন। মামুনের বাড়িতে খোঁজখবর নিতে ও আর্থিক সহযোগিতায় আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার আমীর মো. এরশাদুল হক ইমন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি মো. মশিউর রহমান, জামায়াতের ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি আবুল বাশার, বায়তুলমাল সম্পাদক আব্দুর রশিদ, টিম সদস্য আবু সাঈদ প্রমুখ।