সাপাহার (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর সাপাহারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলমকে নির্বাচনে পরাজিত করে এমপি নির্বাচিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোস্তাফিজুর রহমান। তবে তার প্রতিদ্বন্দী প্রার্থী থাকার পরও তিনি ওই প্রার্থীর শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কার ও মেরামত এর টাকা বরাদ্দ দিয়ে প্রসংসিত হয়েছেন এলাকায়।

গত ১০ মে বেলা ১১টায় আল হেলাল ইসলামি একাডেমি স্কুল এন্ড কলেজ পরিদর্শনকালে জাতীয় সংসদ সদস্য ৪৬ নওগাঁ-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান ওই প্রতিষ্ঠানে মেরামত ও সংস্কারের জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেন। অত্র প্রতিষ্ঠানে সংসদ সদস্যের আগমনে ছাত্র ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীগণ উদ্বুদ্ধ হন।