মণিরামপুর (যশোর) সংবাদদাতা: অনিক দাস (১৪) নিখোঁজের ১৯ দিন পার হলেও এখনো বাড়ি ফিরেনি। প্রতিদিন তার মা-বাবা ছেলের বাড়ি ফিরে আসার পথ চেয়ে থেকে অবশেষে থানায় সাধারণ ডায়েরী করেছেন। অনিকের বাবা পরিমল দাস ছেলের মুখ দেখতে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন দ্বারে দ্বারে খুঁজে চলেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, অনিক দাস (১৪) গত ২ মে সকাল অনুমান ১০টা দিকে মণিরামপুর বাজারে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি। সেই থেকে অনিকের বাবা পরিমল আত্মীয়-স্বজনসহ ছেলের বন্ধু মহলের সবখানে খোঁজ নিয়েও ছেলের কোন সন্ধান পাননি। ছেলে হারানোর কষ্টে পিতা-মাতা পাগল প্রায়। অনিকের বাড়িতে খোঁজ নিতে গেলে তার বাবা পরিমল হাউ মাউ করে কেঁদে উঠে বলে, আমার ছেলে অনিক এভাবে তার দাদার উপর অভিমান রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে বিশ^াস করতে পারছি না। আপনারা আমার ছেলের সংবাদ ছাপিয়ে ছেলেকে আমাদের বুকে ফিরে দিতে পারেন।
অনিক নিখোঁজের বিষয়ে আরো জানতে চাইলে তার মা বলেন, আমার ছেলে অনিক পাড়ার কারোর সাথে ঝগড়া বিবাদ করে না। সবার সাথে মিলে মিশে খেলাধূলা করে বেড়ায়। আমার ছেলে কবে ফিরে আসবে বলে অঝোরে কাঁদতে থাকে এবং সকলের কাছে অনুরোধ জানিয়ে তার ছেলেকে কেউ সন্ধান পেলে ০১৭৪৬০১৫৩০৭ নম্বরের যোগাযোগ করার জন্য বলেন। তার উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, মুখম-ল গোলাকৃতির, গায়ের রং ফর্সা, নিখোঁজের সময় তার পরনে ছিল প্যান্ট ও জামা। সন্ধানদাতা তার পিতা পরিমল দাস, সাং-বালিয়াডাঙ্গা খানপুর, মণিরামপুর, যশোর।
নিখোঁজ অনিকের সন্ধান পেতে তার পিতা মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।