কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাবেক ছাত্র জনশক্তিদের নিয়ে এক মতবিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ মে (বুধবার) বিকাল ৫টা কালিগঞ্জ উপজেলা অডিটেরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা ও অতীত স্মৃতিচারণ করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।বিশেষ অতিথি হিসেবে আলোচনা অতীত স্মৃতিচারণ করেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাবেক জেলা শিবিরের সভাপতি ও সাতক্ষীরা জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের সদস্য কাজী মুজাহিদুল আলম,কালিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সাতক্ষীরা জেলা জামায়াতের বাইতুল মালসেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক।

সাতক্ষীরা জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও সাবেক জেলা শিবিরের সভাপতি মোঃ আব্দুল গফফার, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ঝিনাইদ জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি ডঃ মিজানুর রহমান,কালিগঞ্জ উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আশকারী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মোঃ আবু ইসলাম, মাস্টার আফতাবউদ্দিন, আব্দুল মমিন, মাস্টার সালাউদ্দিনসহ কালিগঞ্জ উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীল এবং ছাত্রশিবিরের সাবেক জনশক্তি উপস্থিত ছিলেন।