ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ১১মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষ্যে কক্সবাজার সরকারি কলেজ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন উপহার দেয়া হয়েছে। বৃহস্পতিবার কুরআন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সভাপতি আবদুর রহিম নূরী। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা। অতিথিবৃন্দ বেশ কজন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে অর্থসহ কুরআন শরীফ তুলে দেন। এসময় জেলা ছাত্রশিবিরের প্রশিক্ষণ সম্পাদক আলী আহসান মোহাম্মদ মোজাহিদ, কক্সবাজার সরকারি কলেজ সভাপতি মোহাম্মদ আইয়ুব আনসারি, সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, জেলা শিক্ষা বিভাগের পরিচালক শেখ মাহমুদুর রহমান ও সাংস্কৃতিক সংগঠক আবদুল গফুর প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।