সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় অন্তত ১০ গ্রামের মানুষ পবিত্র ঈদুল আযহা উদযাপন করেছেন।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭ টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউকোলা গ্রামের একটি মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান।
একই সময়ে ঈদের নামাজ তালার ইসলামকাটি, গোয়ালচাতর, ভাদড়া, ঘোনা, মৃগীডাঙ্গাসহ ১০ গ্রামের মুসল্লিরা অংশ নেন। এতে পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে শরিক হন।
স্থানীয় মুসল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও বুধবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন।