গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে রংপুর মহানগরসহ সদর উপজেলায় ৯৯টি প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। এরমধ্যে ৯০ লাখ টাকা ব্যয়ে টেষ্ট রিলিফ কর্মসূচি টিআর প্রকল্পের ৬৩টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসবের মধ্যে উপজেলা পরিষদ থেকে ২৪টি, জেলা প্রশাসন থেকে ১৪টি, বিভাগীয় প্রশাসন থেকে ৩টি এবং সিটি কর্পোরেশন থেকে ২২টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া ৬০ লাখ টাকা ব্যয়ে কাজের বিনিময়ে টাকা কাবিটা প্রকল্পের ২৪টি এবং ৬০ মেট্রিক টন খাদ্যশস্য ব্যায়ে কাজের বিনিময়ে খাদ্য কাবিখা প্রকল্পের ১২টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিমুল হক জানান, এসব কর্মসুচীর আওতায় গ্রামীন সড়কে ইট বিছানোসহ বিভিন্ন সামাজিক,ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।