উপজেলার ধাপেরহাটে ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে ধাপেরহাট ইউনিয়নের তাতীপাড়া নিজবাড়ীতে এলাকাবাসী অবরুদ্ধ করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ১১টা ৪৫ মিনিটে উপস্থিত হয়ে গুলের কৌটার মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৮ পিস ইয়াবাসহ শাহনাজ পারভীনকে আটক করে।