সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা ১নং রামকৃষ্ণপর ইউনিয়নে চকনিহাল গ্রামের ১১৮ বছরের গরীব দুঃস্থ অসহায় বৃদ্ধা মহিলা ডালিয়াকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘর উপহার দেওয়া হয়েছে।
গত শুক্রবার (০৪ মার্চ) বিকেলে ঘর প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঐ একই বৃদ্ধা মহিলা ডালিয়াকে প্রতি মাসে নগদ ৫০০০ টাকা প্রদান করা হয়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার জামায়াতের আমীর অধ্যাপক আলহাজ্ব মাওলানা শাহিনূর আলম, সলঙ্গা থানা শাখার আমীর রাশিদুল ইসলাম শহীদ, রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলাম, ২নং ওয়ানডের সভাপতি ছোনোয়ার হোসেনসহ
বিভিন্ন পর্যায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময়ই মহান আল্লাহ তালাকে ভয় করে চলেন। পবিত্র কুরআনে বলা হয়েছে মানুষ মানুষের জন্য, মানুষকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়। আর রাসূলকে ভালোবাসলে আল্লাহু তালাকে ভালোবাসা হয়। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজের হতদরিদ্র নিম্নআয়ের মানুষের দুঃখ দুর্দশা অভাব অন্টনে পাশে দাঁড়াবার চেষ্টা অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে আজ রামকৃষ্ণপুর ইউনিয়ন ১১৮ বছরের ডালিয়া বৃদ্ধা মাকে ঘর দেওয়া ও কিছু নগদ অর্থ প্রদান হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়, যা স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। শেষে তিনি আরও বলেন, ইসলামি রাষ্ট্র বিনির্মানে ও দেশে বেকারত্ব দূর এবং বৈষম্য রাষ্ট্র গঠনে সবার সাহায্য সহযোগিতা কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছায়া তলে আসার জন্য আহবান যান তিনি।