ফেনী সংবাদদাতা : গতকাল শনিবার বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি ফেনী জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মুজিব-ইয়াকুব প্যানেল পূর্ন প্যানেলে জয় লাভ করেছে।১৭ সদস্য বিশিষ্ট কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। প্রতিষ্ঠার পর এবার প্রথম সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটির কর্মকর্তা নির্বাচিত হয়। মোট ৩৩১ জন ভোটারের মধ্যে ২৬৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা ছিল মোট ভোটের ৮৮%। মতিন-আমিন প্যানেল ছিল তাঁদের প্রতিদ্বন্দ্বী প্যানেল। ভোটের দিন ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। জেলার প্রত্যন্ত এলাকা থেকেও নারী-পুরুষ ভোটারগন ভোট দিতে আসেন।