ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে কৃষি জমির মাটি কাটায় ভেকু মেশিন আটক করতে উপজেলা প্রশাসন।
জানাগেছে , বুধবার রাত ১১টার দিকে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বাইচাইল , কাঠালিয়া এলাকায় আওয়ামিলীগ নেতা সালাম গংরা রাতের আঁধারে কৃষি জমির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে লুট করে ইট ভাটায় নেওয়ার সময় খবর পেয়ে ধামরাই উপজেলা নিবার্হী কর্মকর্তার নির্দেশে প্রশাসন মাটি কাটার ভেকু মেশিন আটক করে।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহাম্মেদ অনিক এ প্রতিবেদককে বলেন, কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় নেওয়ার সময় ভেকু মেশিন আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।