কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সাদপুর গ্রামে গত ৭ মে দুপুরে হঠাৎ ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে এলাকার অন্তত ২০ থেকে ২৫টি বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ঘরের চাল উড়ে গেছে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘূর্ণিঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে তৈবুর রহমানের স্ত্রী রেবেকা খাতুন (৩৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।