শার্শা (যশোর) সংবাদদাতা: বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ৯ মে বিকাল চারটায় বেনাপোল শিশু একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেনাপোল পৌর সভাপতি মাওলানা মোঃ রিয়াছাত আলীর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন শাহাদাতের জজবা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুকরণে দ্বীন প্রতিষ্ঠার সংগঠনের ভিত্তি তৈরি করতে হবে। তিনি আরো বলেন অন্যরা ইউনাইটেড হয় দুর্নীতি চাঁদাবাজি ও দখল দারিত্ব করার জন্য। বাংলাদেশ জামাতে ইসলামি কর্মীদের ইউনাইটেড হতে হবে চাঁদাবাজি দুর্নীতি দখলদারি ও বিশৃংখলা কারীদের বিরুদ্ধে। সকল নেতাকর্মীদের সাংগঠনিক কোয়ালিটি অর্জন করতে হবে, তবেই ইসলামের বিজয় সুনিশ্চিত। দ্বীন কায়েম ফারজে আইন দ্বীন কায়েমের নিয়েতে যারা কাজ করে তারাই সফল হয়। বাংলাদেশ জামাতে ইসলামীর ঘোষিত সংগঠনিক ও বাইতুলমাল পক্ষ পালনে যথাযথ পালনের মাধ্যমে সংগঠনকে মজবুত করতে হলে ইউনিট ও ওয়ার্ল্ড শক্তিশালী করতে হবে। বেনাপোল পৌর সেক্রেটারি আলহাজ্ব নুরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন শার্শা উপজেলা চেয়ারম্যান নোমিনি ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, মাওলানা মোহাম্মদ ইলিয়াস, মাওলানা শাহাদাত হোসাইন প্রমুখ।