সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতারা : সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে হত্যা, সেই মামলায় ষড়যন্ত্রের মাধ্যমে সত্যিকারের অপরাধীদের রক্ষা করে বাড়বকুণ্ড ও মুরাদপুর ইউনিয়ন যুবদল,স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গ্রেফতার এর প্রতিবাদে ৫ এপ্রিল শনিবার বিকাল ৩টায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলাে যুবদলের যূগ্ম আহবায়ক সাহাবুদ্দিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর ও পৌর যুবদলের সদস্য সচিব জিয়া উদ্দিন এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুপ নিজামী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, আসলাম চৌধূরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গ জেব মোস্তফা,সহ সভাপতি ইসমাঈল হোসেন, যুগ্ম সম্পাদক রোকন উদ্দিন মেম্বার, বিএনপি নেতা মোঃ শহিদুল্লাহ,

হারুন উর রশিদ ইব্রাহিম, লিয়াকত চৌধুরী জুয়েল, সদস্য সচিব খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলাউদ্দিন মনি, সাবেক সভাপতি সোলাইমান রাজ, পৌর যুবদলের আহবায়ক অমলেন্দু কনক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজা,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ, পৌর ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন সিরাজী, সদস্য সচিব কামরুল হোসেন বাবলু প্রমুখ।