মতলব (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে ১ লা মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত দু’মাস অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানে ০৭টি নৌকা জব্দ করা হয়। ঐ জব্দ কৃত নৌকা আজ ০৪ মে ২০২৫ ইং সকাল ১০ টায় মোহনপুরে নিলামে বিক্রি করা হয়। নিলামে ০৭ টি নৌকা বিক্রি হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী, কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল কাইয়ুম ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন : মাগুরা শ্রীপুরের নোহাটা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান টিটোর বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শ্রীপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনায় উপজেলা ব্যাপী ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ জনগণ। বিভিন্ন মহলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার ও বিচারের দাবি উঠেছে।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : রায়গঞ্জে বিএনপি নেতার ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আরেক বিএনপি নেতা। উপজেলার ধামাইনগর বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী। এ সময় তিনি বলেন, নাম ধারী বিএনপি নেতা আওয়ামী লীগের দোসর ইউনিয়ন বিএনপির সাবেক সহঃ সভাপতি কাজিমুদ্দিন কাজি বিভিন্ন স্থানে চাঁদাবাজী, জায়গা দখল, বিচারের নামে ঘুষ ও নানা অপকর্মে জড়িত থাকায় ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ তার এমন স্বভাবে অতিষ্ঠ হয়ে দলথেকে বহিষ্কারের দাবি জানিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নতুন কমিটি গঠন

গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধায় ইন্ডাসট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন মন্জুকে সভাপতি ও মোঃ শাহাদাত হোসেনকে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিকী কমিটি ঘোষণা করা হয়। মে (শুক্রবার) গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন আইবিডব্লিউএফ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ ইসমাইল হোসেন।

প্রশাসক নিয়োগ

চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ইউপি চেয়ারম্যান দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শেখ হাসিনা সরকারের পতনের পরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য অপারগতা প্রকাশ করেন বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক। তিনি চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়ের সচিব বরাবর আবেদন করেন।