ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি পৌরসভার ২নং ওয়ার্ডের উদ্যোগে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেল ৫টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার ২নং ওয়ার্ডের সভাপতি মাওলানা আব্দুল হান্নান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঝালকাঠি ২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ব্রজ মোহন কলেজ সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম।
এডভোকেট মো: সোহেল’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মো: ফরিদুল হক, পৌর শাখা আমীর মাওলানা মনিরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি মো: শাহাবুদ্দিন, পৌর সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম বাবু, জাতীয় সাংবাদিক সংস্থার কোষাধ্যক্ষ বাবুল মিনা ও দপ্তর সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান সুইট।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীরা অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ
সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। বুধবার (১৯ মার্চ) শহরের অভিজাত একটি রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মো. রমযান আলী।
জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সভাপতি শামসুল আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাসিম খান, দৈনিক যুগান্তর পত্রিকার কিশোরগঞ্জের ব্যুরো চীফ এটিএম নিজাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ক্বারী নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় ৭০ জন সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শার্শা(যশোর)
যশোরের বেনাপোল পৌর ৭ নং ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপি নেতা এম এ মুন্নাফ খোকন । ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের ভারত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ শাহাব উদ্দিন, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ, ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক মোঃ মুছা করিম, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ওয়ার্ড বিএনপির নেতা, কর্মি ও সমর্থকবৃন্দ অংশ নেন।
গৌরীপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী, গৌরীপুর উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯ মার্চ গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল আয়োজন করা হয়। উক্ত মাহফিল প্রধান প্রধান অতিথির বক্তব্য দেন মুহাদ্দিস মোজাম্মেল হক আকন্দ, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা শাখা। উপজেলা আমির ও ১৪৮, ময়মনসিংহ - ৩ গৌরীপুর আসনে মনোনীত এমপি প্রার্থী জননেতা মাওলানা বদরুজ্জামান সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবু ইউসুফ
বরিশাল
১৭ই রমযান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর কড়াপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর সেক্রেটারি জনাব মাওলানা মতিউর রহমান ।
কড়াপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আ: রউফ এর সভাপতিত্বে ও সেক্রেটারি শাহাদাৎ হোসেন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, বরিশাল সদর উপজেলা আমীর মাওঃ সফিউল্লাহ তালুকদার । বরিশাল সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক কাওসার হোসাইন।
প্রধান অতিথি তার বক্তব্যে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় এবং কুরআনের সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ব্যাতিত সমাজ কলুষযুক্ত হতে পারে না, তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে একটি সুখী সমৃদ্ধ কল্যানমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যেতে হবে।
মহেশপুর
ঝিনাইদহের মহেশপুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা আমীর অধ্যাপক ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ এর উপস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন মাওলানা বেলায়েত হোসেন। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন
নায়েবে আমীর আব্দুল বারী, নায়েবে আমীর ফকির আহমেদ, আমিরুল ইসলাম, উলামা বিভাগের সভাপতি হাসাদাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আক্তারুজ্জামান, উপজেলা পেশাজীবী সভাপতি লুৎফর রহমান, বায়তুলমাল সেক্রেটারি গোলাম সরোয়ার, মিনহাজ উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতা আব্দুস শুকুর প্রমুখ।
বক্তারা বলেন রমযান মাস কুরআন নাজিলের মাস। আল্লাহর কুরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করতে হবে। সিয়াম সমস্ত অন্যায় থেকে বিরত থেকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সকল মানুষকে দাওয়াত দেওয়ার আহ্বান জানান।
চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমাদান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে ইউনিয়নের চেয়ারম্যান হাট বাজারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, আল্লাহর আইন অনুযায়ী যেভাবে আমরা সুশৃঙ্খলভাবে নামায আদায় করি, একই ভাবে আল্লাহর আইন দ্বারা সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে দেশে শৃঙ্খলা চলে আসবে। এইজন্য দরকার ইসলামী সরকার, যে সরকার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে দিবে। জামায়াতে ইসলামী হাজারীগঞ্জ ইউনিয়নের সভাপতি মাস্টার আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, ইউনিয়ন, বিএনপি’র হাজারীগন্জ ইউনিয়ন সভাপতি মোতাসিন বিল্লাহ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী গিয়াসউদ্দিন প্রমুখ।
সরিষাবাড়ী (জামালপুর)
জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আরণা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আরণা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সুরুজ্জামান এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ শিমুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে। বুধবার (১৯ মার্চ) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংবাদিকতার গুরুত্ব, গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা গোলাম মোস্তফা ও প্রভাষক আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হুসাইন বিন আফতাব।
উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম ইমাম মনির, সেক্রেটারি মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক রনজিৎ বর্মন, সাংবাদিক আনিস সুমনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, "সাংবাদিকরা জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে কাজ করাই তাদের প্রধান দায়িত্ব। রমযান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়, যা মানবতার কল্যাণে কাজে লাগাতে হবে।"
বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের চ্যালেঞ্জ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
কালিগঞ্জ
কালিগঞ্জে পবিত্র মাহে রমাদান শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার, ১৯ মার্চ দুপুর ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাঠুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্ঠা ও জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। প্রধান অতিথি মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে সততা, নিষ্ঠা, এবং কুরআন ও রমাদানের শিক্ষাকে বাস্তব জীবনে অনুশীলনের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জাগরণ সৃষ্টি এবং সাম্য মানবিক ও আদর্শ সমাজ বিনির্মানে অগ্রজ ভুমিকা পালনের আহবান জানান।