বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন মসজিদে দায়িত্বরত ৯৭ জন খতিব, ইমাম ও মুয়াজ্জিনের মাঝে বিশেষ সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পৌর মিলনায়তনে ইউএনও ও পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস তাদের হাতে ইমাম-মুয়াজ্জিনসহ ও ঈদগাহ কমিটির নেতাদের হাতে মোট ৮৭ হাজার চারশ’ টাকা তুলে দেন। পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা আহমদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল ও হিসাব রক্ষক ফিরোজুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা সবার সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করতে চাই।
গ্রাম-গঞ্জ-শহর
বড়াইগ্রাম পৌরসভায় ঈদ উপলক্ষে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে বিশেষ সম্মানী ভাতা বিতরণ
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন মসজিদে দায়িত্বরত ৯৭ জন খতিব, ইমাম ও মুয়াজ্জিনের মাঝে বিশেষ সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে।