সোনাগাজী (ফেনী) সংবাদদাতা : ফেনী সোনাগাজী আল হেলাল একাডেমি ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি আল হেলাল সোসাইটির সভাপতি ও জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন দুনিয়ার পরীক্ষাই আসল সফলতা নয়, আমরা যাতে পরকালীন জীবনের চূড়ান্ত পরীক্ষায় সফলতা লাভ করতে পারি এজন্য মহান আল্লাহর দরবারে দোয়া করতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের সভাপতিত্বে বিদ্যালয় এর ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে অন্যান্য দের মাঝে বক্তব্য রাখেন ফেনীর বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ ইলিয়াছ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখর উদ্দীন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, পৌর আমীর মাওলানা কালীম উল্লাহ, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, আল হেলাল সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ মহসিন ভুইয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ হোসাইন। প্রেসবিজ্ঞপ্তি।
গ্রাম-গঞ্জ-শহর
ফেনী সোনাগাজী আল হেলাল একাডেমির পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
ফেনী সোনাগাজী আল হেলাল একাডেমি ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি আল হেলাল সোসাইটির সভাপতি ও জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন দুনিয়ার পরীক্ষাই আসল সফলতা নয়, আমরা যাতে পরকালীন জীবনের চূড়ান্ত পরীক্ষায় সফলতা লাভ করতে পারি এজন্য মহান আল্লাহর দরবারে দোয়া করতে হবে।
Printed Edition