জৈন্তাপুর সংবাদদাতা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ঈদ সহায়তা বিতরণ করেছেন মহিলা জামায়াতের নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা হান্নান (এমপি)।

গতকাল সোমবার বিকেল ৪টায় দরবস্ত জামেয়ার ইসলামীয়া দাখিল মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার দরিদ্র পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মহিলা জামায়াতের সভাপতি মাহবুবা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এই অর্থ আপনাদের জন্যই বরাদ্দ করা হয়েছে এবং সরকার থেকে প্রাপ্ত যে কোন নগদ অর্থ, বা অনুধান আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে এ থেকে বিন্দু পরিমান খিয়ানত করবো না। সমাজের বিত্তবানদেরও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত।

তিনি আরও বলেন,ন্যায় ও ইনসাফভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হলে দুর্নীতি কমবে এবং সরকার থেকে প্রাপ্ত অর্থ সঠিকভাবে জনগণের মাঝে বণ্টন নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: জয়নাল আবেদিন। এছাড়াও স্থানীয় জামায়াত ও মহিলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উত্তর প্রদেশে পশু জবাই ও ঈদের নামায আদায়ে কড়াকড়ি

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইন্ডিয়া টুডে

গত রোববার ভিডিও কনফারেন্সে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন, খোলা জায়গায় বা জনসমক্ষে পশু কুরবানি করা যাবে না এবং রাস্তা বন্ধ করে কোনো নামায আদায় করা যাবে না।

যোগী আদিত্যনাথ বলেন, শুধু পূর্বনির্ধারিত স্থানে কুরবানির অনুমতি দিতে হবে এবং উৎসব ঘিরে কোনো নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না।