নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : নেছারাবাদ উপজেলার ৯নং সুটিয়াকাঠী ইউনিয়নের চেয়ারম্যান (প্যানেল) মো. রাজিবুল হক শানু গতকাল ১৯ মার্চ বুধবার সকাল ১০ঃ৩০ মিনিটে পরিষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় বিএনপি’র (ফখরুল গ্রুপ) বিরুদ্ধে গত ১৩ মার্চ পরিষদ অফিসে এসে সরকার কর্তৃক বরাদ্দকৃত কাজের ভাগ বাটোয়ারা চায়। চেয়ারম্যান মেম্বারদেরকে নিয়ে উন্নয়ন কাজ পরিচালনার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ এবং দেখে নেওয়ার হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে ঐদিন নেছারাবাদ থানায় এবং সেনা ক্যাম্পে বিএনপি নেতা হিরন, মহসিন, সোহেল ও মিজানুরের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।

এর পরিপ্রেক্ষিতে গত ১৮মার্চ অভিযুক্তরা স্থানীয় জনসাধারণের ব্যানারে বেলা ১১টার দিকে চেয়ারম্যান রাজিবুল হক শানুর বিরুদ্ধে দুর্নীতি ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট তার অভিযোগ এনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ত্রিধা বিভক্ত বিএনপির এক অংশের নেতা সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অলিউল তালুকদার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সোহাগ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম সাগর প্রমুখ। মানব বন্ধনে বক্তারা প্যানেল (মাত্র ১ মাস পূর্ন করা) চেয়ারম্যানের নানা ধরনের দুর্নীতির কথা তুলে ধরে অবিলম্বে তার পদত্যাগ দাবী করেন। মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সুটিয়াকাঠী ইউপির সামনে থেকে শুরু হয়ে মিয়ারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের বলেন, ইউনিয়ন পরিষদে টিআর কাবিখা উন্নয়নের জন্য ২৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে । এ কাজ সম্পন্ন করার জন্য নিয়ম অনুসারে মেম্বরদেরকে ভাগ করে দেয়া হয় এবং সে অনুসারে কাজ চলমান। চেয়ারম্যান শানু দাবী করেন, আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি দেখাতে পারলে আমি সেচ্ছায় এখান থেকে অব্যহতি নেবো।