পাইকগাছা থানা পুলিশ অনলাইনে জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের দুই জন এবং বিভিন্ন কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট খুলে অর্থের বিনিময়ে বিক্রি এবং প্রতারণার মাধ্যমে বিভিন্ন ভাতাভোগীদের টাকা উত্তোলন করার অপরাধে একজন সহ মোট ৩ জনকে আটক করেছে। এ ঘটনায় থানায় সাইবার নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা হয়েছে। থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে এলাকার সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন অনলাইনে জুয়া পরিচালনা করার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছিল। চক্রটি ৪ এপ্রিল শুক্রবার ভোররাতে উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা বাজার মোড় সংলগ্ন এলাকায় ওয়ান এক্স বিট অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়া খেলায় প্রলুব্ধ করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ই- ট্রানজেকশন লেনদেন এর মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন এর নির্দেশে এস আই অমিত দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে কয়রা উপজেলার পাটনীখালী গ্রামের মোস্তফা বিশ্বাসের ছেলে ইউনুস আলী (২৮) ও উপজেলার আলমতলা গ্রামের ফরিদ উদ্দিন মোড়লের ছেলে ফয়সাল আহমেদ (২৬) কে হাতে নাতে আটক করে। এসময় সংঘবদ্ধ চক্রের অনেকেই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে।
গ্রাম-গঞ্জ-শহর
পাইকগাছায় সাইবার আইনে দুই মামলায় গ্রেফতার ৩
পাইকগাছা থানা পুলিশ অনলাইনে জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের দুই জন এবং বিভিন্ন কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট খুলে অর্থের বিনিময়ে বিক্রি এবং প্রতারণার মাধ্যমে বিভিন্ন ভাতাভোগীদের টাকা উত্তোলন করার
Printed Edition