আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে এবং আইআইইউসি হাদিস ক্লাবের আয়োজনে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ‘স্মার্ট ইউজ অব এআই অ্যাজ এ লার্নিং টুল ফর শরিয়াহ স্টুডেন্টস’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী। তিনি এআই ব্যবহারে সচেতনতা, তথ্য যাচাই ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রযুক্তিকে সহায়ক মাধ্যম হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীদের নিজস্ব মেধা ও চিন্তাশক্তির বিকাশ ঘটাতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবুল কালাম। তিনি বলেন, গবেষণা ও শিক্ষামূলক কাজে এআই গুরুত্বপূর্ণ হলেও এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা জরুরি।

কর্মশালার প্রথম সেশনে আইটি ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক ও ত্রিপলির সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. জালাল উদ্দিন এআই টুলসের কার্যকর ও গবেষণাভিত্তিক ব্যবহার নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় সেশনে সায়েন্সেস অব হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ড. আবু তালিব মোহাম্মদ মোনাওয়ার লাইভ ডেমোনস্ট্রেশন ও অংশগ্রহণমূলক উপস্থাপনার মাধ্যমে এআই-এর স্মার্ট ব্যবহার নিয়ে সেশন পরিচালনা করেন। সমাপনী বক্তব্য রাখেন আইআইইউসি হাদিস ক্লাবের সভাপতি ড. নাজমুল হুদা সোহেল। অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকও উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।