ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চিন্হিত মাদক ব্যবসায়ী কে হত্যা করেছে প্রতিপক্ষরা ।

জানাগেছে , শনিবার রাত সাড়ে দশটার দিকে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জু নালাই গ্রামে ঈদ গাঁ মাঠের পাশে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে ও পুব শত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ী ফিরোজ কবির ( ৩৮) কে ধারোল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে একই এলাকার জহিরুল ও শাহিন নামে দুই নেশা খোর ব্যাক্তি। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ফিরোজ কবির কে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য থাকে যে গত এক সাপ্তাহ আগে মাদকের মামলায় জেল হাজতে থেকে জামিনে বের হয় ফিরোজ। এ দিকে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ধামরাই থানা পুলিশ জানান, নিহত ফিরোজ কবির এক জন মাদক ব্যাবসায়ী টাকা ভাগাভাগি নিয়ে সে খুন হয়েছে। আসামিদের ধরার জন্য আমাদের অভিযান চলছে।