বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর বন্দর দক্ষিণ সাংগঠনিক থানার সদস্য (রুকন) হাফেজ মোঃ জোহুর আলী জটিল রোগে আক্রান্ত হয়ে ১৯ এপ্রিল বাদ মাগরিব ৬৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৫ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৯ এপ্রিল রাত ১১ টায় জানাযা শেষে তাঁকে বন্দর রাজবাড়ীর সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভার ২ নং ওয়ার্ডের সদস্য (রুকন) ও সাবেক ওয়ার্ড সভাপতি মোঃ সাইদুর রহমান ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ২০ এপ্রিল রাত ১১:৩০টায় ৫৮ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২১ এপ্রিল দুপুর ২ টায় জানাযা শেষে তাঁকে আলমনগর কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী: হাফেজ মোঃ জোহুর আলী এবং মোঃ সাইদুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, হাফেজ মোঃ জোহুর আলী এবং মোঃ সাইদুর রহমানের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের দুইজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তাঁরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁদেরকে ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।