মানবিক সেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির উদ্যোগে একজন অসহায় ও শারীরিকভাবে চলাচলে অক্ষম ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সুগন্ধা রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের আলিশাকান্দা গ্রামের মো. সোনা মিয়ার হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির আয়োজনে এবং রোটারিয়ান নাবেগাহ্ দোরদানা, পাস্ট প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব শান্তিনগর ঢাকার সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ২০২৬-২৭ সালের সভাপতি রোটারিয়ান ডা. শহিদুল্লাহ কায়সার, সহ-সভাপতি রোটারিয়ান ড. নাজমুস সাদেকীন, সেক্রেটারি রোটারিয়ান আরিফুল ইসলাম, ক্লাবের আইপিপি রোটারিয়ান মো. সামছুল আলম শিবলী এবং অন্যান্য রোটারিয়ান ও অতিথিবৃন্দ। এছাড়া পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ড. হারুন-অর-রশিদ ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানে অতিথি নবীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি হুইলচেয়ার শুধু চলাচলের সহায়ক উপকরণ নয়; এটি একজন মানুষের আত্মনির্ভরতা, স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষভাবে সহায়তা প্রয়োজন এমন মানুষের পাশে দাঁড়ানো রোটারির অন্যতম মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানুষের জীবনকে আরও সহজ, সুন্দর ও মর্যাদাপূর্ণ করে তোলাই এ ধরনের কার্যক্রমের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত সকলে এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।