খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়া খোকসা উপজেলা বিলজানি বাজারের পূর্বপাশে উমর বিন খাত্তাব (রা:) জামে মসজিদের সামনে কুষ্টিয়া-রাজবাড়ি মহা সড়কে শুক্রবার ঢাকা থেকে ছেড়ে আসা শুভ বসুন্ধরা পরিবহন (ঢাকা মেট্রা-ব-১২-৪০১০) ও কুষ্টিয়া থেকে আসা দ্রুত গামী (ঢাকা মেট্রা-ট-২০-৭৭৫৭) ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ি দুটি দ্রুত গতিতে আসার কারণে দুই যানবাহনের মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান ও সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আহত ৯ জনকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আশষ্কাজনক ৩ জন কে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও পরে স্বাভাবিক করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনরে অবস্থা আশষ্কাজনক বলেজানা গেছে। এ বিষয়ে ট্রাফিক ও খোকসা থানা পুলিশ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।