এক দিনের শোক

সিরাজগঞ্জ সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করছে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার (১৫ মে) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্বেগে কালো ব্যাজধারণ ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজত করে নীরবতা পালন করা হয়।

সড়ক সংস্কার কাজ

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার টু রামেশ্বরপুর সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

মানববন্ধন

পঞ্চগড় সংবাদদাতা : মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন পঞ্চগড়স্থ বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১১-২০ গ্রেডের কর্মচারিরা ৭ দফা দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে।

বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ পরিষদের ব্যানারে বৃহস্পতিবার(১৫ মে) দুপুরে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহসড়কে দাড়িয়ে ৭ দফা দাবী আদায়ের লক্ষে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে তারা।

জেল-জরিমানা

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু তোলায় জব্দ ট্রাক। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু তোলায় সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় চালককে ৫০ হাজার করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেন। অপর চালককে ১৫ দিনের কারাদণ্ড দেন।

গত বৃহস্পতিবার ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় বালু নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন চালকসহ ট্রাকগুলো আটকে রাখেন। পরে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। খবর পেয়ে ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রাকচালকদের কারাদণ্ড ও জরিমানা করেন।

মানববন্ধন

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের জন্য মানববন্ধন করেছে মুন্সীগঞ্জ মেরিন এ অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।বৃহস্পতিবার সকাল ১১টা সময় ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি টঙ্গীবাড়ীতে বিভিন্ন দাবী নিয়ে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।দাবীগুলো হলো ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং পাশকৃত ছাত্রদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ মেরিন একাডেমী গুলোতে ছয় মাসের প্রী-সি ট্রেনিং এর সুযোগ দিতে হবে ও ট্রেনিং শেষে সিডিসি প্রধান করে বৈদেশিক জাহাজে ক্যাডেট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগ দিতে হবে। সরকারি মেশিন এবং ইঞ্জিন সম্পর্কিত সকল ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারদের নিয়োগের বিধান চালু করতে হবে।

আর্থিক সহায়তা প্রদান

মান্দা (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর কর্মসূচির আওতায় বজ্রপাতে নিহত জিল্লুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীর মৃত্যু

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: তালায় স্ট্রোক জনিত কারণে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তালা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রহিমাবাদ গ্রামের জামায়াত নেতা মাষ্টার মাহবুবুর রহমানের ভাতিজা অরিফ হোসেন জোয়ার্দার (৪৭) বৃহস্পতিবার ভোর রাতে ঘুমের মধ্যে স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেছে। সে বিবাহিত জীবনে এক পুত্র সন্তানের জনক। জানা গেছে গতকাল রাত্রে ঘুমের মধ্যে সে স্ট্রোক করে মারা যায় , সকালে তার স্ত্রী তাকে ডাকলে কোনো সাড়া না পেয়ে তাকে তালা উপজেলা হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুকালে সে বৃদ্ধ পিতা, স্ত্রী, এক পুত্র এবং অনেক আত্নীয় স্বজন রেখে যায়।

সচেতনতা অভিযান

সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় ঈদকে সামনে রেখে জাতীয় মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচলের জন্য যানজট নিরশনে উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা অংশ হিসেবে সচেতনতা অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১ টায় সাদুল্লাপুর উপজেলার একমাত্র জাতীয় মহাসড়ক সংলগ্ন ধাপেরহাট ইউনিয়নের ধাপেরহাটের আন্ডার পার্স সহ জাতীয় মহাসড়কের আশে পাশে অবৈধ অস্থায়ী দোকান যাতে বসতে না পারে সেজন্য সচেতনতামূলক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম। অভিযান পরিচালনা কালে তিনি রাস্তার দুই ধারে ও আন্ডার পার্সের নিচে দোকান না বসানোর জন্য নির্দেশ প্রদান করেন ও নির্দেশ অমান্য করলে পরর্বতীতে জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন।

জামায়াত নেতৃবৃন্দের শোক

বেলকুচি সংবাদদাতা: বেলকুচির কৃতিসন্তান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের মেধাবী ছাত্র,স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহারিয়ার আলম সাম্যকে সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করে। হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে দ্রুত ঘটনা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল ও সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম।

সঞ্চয়পত্র ও চেক প্রদান

মাগুরা সংবাদদাতা: জুলাই আগস্ট অভ্যুত্থানে ১০ জন শহীদপরিবার ও ২৪১ জন আহতদের মাঝে সঞ্চয় পত্র ও চেক প্রদান করা হয়েছে। সম্প্রতি স্থানীয় জেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সভাপতি হিসেবে উপস্থিত থেকে এই সঞ্চয় পত্র ও চেক প্রদান করেন। এ সময়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতি শীল, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ আক্তার হোসেন, জেলা জামায়াতের আমীর এমবি বাকের, জেলা বিএনপির সদস্য মোঃ কুতুব উদ্দিন, মাসুদ হাসান খান কিজিল। এ সময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মাগুরার ১০ জন শহীদের পরিবারকে ১০ লক্ষ টাকার সঞ্চয় পত্র প্রদান করা হয় এবং আহত ২৪১ জনকে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

অগ্নিকাণ্ড

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাগমারারায় নরদাশ ইউনিয়নের চন্ডিপুর গ্রামে মঙ্গলবার (১৩মে) দিবাগত রাতে আহমেদ আলী ও মিঠু নামের দুই কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে গরু-ছাগল ও হাঁস-মুরগী ভষ্মিভূত হয়ে গেছে। এতে অগ্নিকান্ডে ওই দুই কৃষক পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাকি করেছেন। এতে স্বল্প আয়ের দুই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। ।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রতি দিনের মত কৃষকরা রাতের খাবার খেয়ে বাড়ীর পাশের আলাদা দুটি গোয়াল ঘরে ৮ টি গরু, ৪টি ছাগল ও হাঁস ও মুরগি রেখে সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে গরুর চিৎকার ও ছট ফটানির শব্দে ঘুম ভেঙ্গে যায় বাড়ির মালিক আহম্মদ আলীর। ঘুম থেকে উঠে দেখে ধুঁয়া ও পুরা গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে। তার চিৎকারে পাড়ার লোকজন ছুটে এসে আগুন নেভানো চেষ্টা করে তা ব্যর্থ হন। আগুনে গোয়ালঘরে থাকা তাদের ৮টি গরুর মধ্যে চারটি গরু ঘটনাস্থলেই পুড়ে মারা যায় এবং চারটি গরু আগুনে দগ্ধ হয়। কি ভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা তেমন স্পষ্টতা নেই। তবে স্থানীয়দের ধারণা মশা তাড়ানোর কয়েল থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

অস্ত্রসহ গ্রেপ্তার ২

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র সহ ২ জন গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সকালে উপজেলার ফিলিপনগর ও মথুরাপুর ইউনিয়নের পৃথক দু’টি স্থানে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথবাহিনী এ অভিযান চালায়। অভিযানে ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া এলাকার গফুর সরকারের ছেলে আখতারুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করা হয়।