বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার ইউনিট দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ মে বুধবার বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভাসহ সকল ইউনিটের দায়িত্বশীলদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার জাকির হোসেনের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতে আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে নায়েব আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজ রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদসহ আরো অনেকেই।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম বলেন, ইউনিট সংগঠনই হচ্ছে ইসলামী আন্দোলনের মূল চালিকাশক্তি। তাই ইউনিটগুলোকে সক্রিয় ও গতিশীল করার জন্য ইউনিট দায়িত্বশীলদের সকল প্রকার মেধা, যোগ্যতা, প্রজ্ঞা ও কর্মতৎপরতা যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি ইসলামী আন্দোলনের যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনিট দায়িত্বশীলদের সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান।