শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, শ্রীমঙ্গল থানার হত্যা মামলা নং- ০৯, তারিখ ১০/০৫/২০২৬ এর এজাহারভুক্ত দুই আসামি পরেশ নায়েক (৬৩) ও ভুট্টু সাওতাল (৬৫)- কে গ্রেফতার করা হয়েছে। তারা উভয়েই শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগান এলাকার বাসিন্দা। উল্লেখ্য, গত ৯ মে দুপুরে রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের একটি ডোবা থেকে আবিদ আলী (৬০) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রাম-গঞ্জ-শহর
শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামীসহ গ্রেফতার ৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।